মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামের এক যুবককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ গ্রেফতার করেছে। রবিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে ধরা হয়। সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। যাতায়াতের সময় তার সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়া হয়, যা ধর্মীয় ভিন্নতার কারণে ভুক্তভোগী প্রত্যাখ্যান করলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখানো ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার সময় সমীরন ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী মায়ের কাছে বিষয়টি জানায় এবং পরে কুলাউড়া থানায় মামলা দায়ের করে।
র্যাব জানান, মামলার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারের পর সমীরনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ