কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড় থেকে পুলিশের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস সোমবার (৫ জানুয়ারি) জানিয়েছেন, এ ঘটনায় এখনও কোনো গ্রেফতারি হয়নি। অভিযান থেকে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে: দুটি রাইফেলের গুলি, চারটি শটগানের খালি খোসা, বন্দুকের বাট ও ট্রিগার, পাইপ, বন্দুক তৈরির যন্ত্রাংশ, হাওয়ার মেশিন, আড়ি ব্লেড ও ফ্রেম, করাত, হাতুড়ি, প্লাস, শান দেওয়ার যন্ত্রসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে রামু ও ঈদগড় থানার যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চার জন পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে, এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ