জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৫ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৯তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ঘটনায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের ন্যায়বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নিশ্চিত করা হবে।
সিনিয়র সচিব ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ