ঢাকার বিশেষ জজ আদালত-৯ আগামী ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি করবে, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করা হয়েছিল জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে। আজ সোমবার বিচারক মো. আব্দুস সালামের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। হাজতি আসামি আনিছুজ্জামান আদালতে হাজির হননি। কয়েকজন আসামির পক্ষে আইনজীবীরা শুনানি পেছানোর সময় আবেদন করলে আদালত ২১ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।
মামলার ২৮৬ জন আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক। বাকিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন কারাগারে আছেন।
চলতি মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য গৃহযুদ্ধের প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়। দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন মিটিংয়ে অংশগ্রহণ করে বর্তমান সরকারের উৎখাতের জন্য একমত প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক ২০২৫ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১৪ আগস্ট চার্জশিট দাখিল করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: সাবিনা আক্তার তুহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, শাহীন, এডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাখ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ