নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা দুপুরে পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই তরুণীর মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার সত্যতা উদঘাটন এবং তরুণীর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ