চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া মোহাম্মদ শাহেদ ইসলাম নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারুয়া এলাকার একটি স্থানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত শাহেদ ইসলাম পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। পরে মঙ্গলবার সকালে পারুয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ