জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দেশের প্রশাসনের একটি অংশ ইতোমধ্যেই এক দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে, যা বাংলাদেশের জন্য অশনি সংকেত।
সোমবার (৫ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, “যদি বাংলাদেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হয়, তাহলে সব রাজনৈতিক দলকে পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে হবে।”
আখতার হোসেন আরও বলেন, “নির্বাচনের প্রার্থী বাছাইসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন কিছু এলাকায় পক্ষপাতিত্ব করছে। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ী, মিডিয়া এবং প্রশাসনের মধ্যে একপক্ষীয় ঝোঁক দেখা যাচ্ছে।”
তিনি বলেন, “প্রশাসনকে নিরপেক্ষ ও জনগণের জন্য কার্যকর করতে হলে যে দলকে প্রশাসন সমর্থন করছে, সেই দলকেও অনৈতিক সুবিধা না নিয়ে পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ