ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন পলাতক।
হাদী হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “হাদীকে হত্যা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।”
ডিবি প্রধান ফয়সালের ভিডিও বার্তার প্রসঙ্গে বলেন, “ভিডিও বার্তা দেওয়া স্বাভাবিক, তবে তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।”
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদীকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদী মৃত্যুবরণ করেন।
হাদীর ওপর হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন। ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা সংযোজনের নির্দেশ দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ