যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটির ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে জানায়, মার্কিন স্বার্থের বিরোধী এমন সংস্থা, সম্মেলন ও চুক্তি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র এসব সংস্থায় অংশগ্রহণ বন্ধ করবে এবং আর্থিক সহায়তিও দেবে না। হোয়াইট হাউসের তালিকায় ৩৫টি সংস্থা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: আইপিসিসি (অন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন প্যানেল), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স, এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
এর পাশাপাশি, ৩১টি জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করা হবে। এতে রয়েছে মা ও শিশু স্বাস্থ্যের জন্য কাজ করা ইউএনএফপিএ, যুদ্ধকবলিত শিশুদের সুরক্ষা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির কার্যালয়সহ অন্যান্য সংস্থা।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে গেছে। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈশ্বিক মহামারি মোকাবিলায় বড় ধাক্কা হিসেবে দেখছেন। চলতি মাসের ২২ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে যাওয়া কার্যকর হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ