চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ শিউলি বেগম (৪২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
শিউলি বেগম চাঁদপুর পৌরসভার সহকারী কর আদায়কারী এনায়েত উল্লা বেপারীর স্ত্রী। গত রোববার রাত ৮টায় চৌধুরীপাড়ার নিজ বাসভবনে বোতলজাত গ্যাস সিলিন্ডারের প্লাস্টিক পাইপ থেকে লিকেজ হয়ে দগ্ধ হন। দুর্ঘটনার সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী এনায়েত উল্লা ও কন্যা পিংকিও আহত হন।
গুরুতর দগ্ধ শিউলিকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
আজ ভোরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে মৈশাদী এলাকার বায়তুল আমিন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ