তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং শিগগিরই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি তুরস্ক যুক্ত হয়, তাহলে পাকিস্তান-সৌদি-তুরস্কের মধ্যে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে উঠতে পারে, যা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য জোটে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি একত্রিত হতে পারে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর আস্থার অভাবের কারণে তুরস্ক বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে আগ্রহী।
যদি এই জোট কার্যকর হয়, তাহলে ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তনের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে তিন দেশের মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ