নাটোরে সাবেক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মাসুমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মাসুম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজশাহীতে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে স্থানীয়রা তাকে আটক করে রাজশাহীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করলে পুলিশ পরে নাটোর থানায় নেয়।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসায় শিক্ষার্থী ইয়াসিন হত্যা মামলার সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগে মাসুমকে গ্রেফতার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক মো. ফয়সল তারেক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন বলেন, প্রাথমিকভাবে মাসুমের বিরুদ্ধে তিনটি হত্যা মামলার তথ্য রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ