মানিকগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে পুলিশ আটক করেছে। রবিবার রাত ১২টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে ফিরে নিরাপত্তার কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেয়ার সময় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আবু সাঈদ (২৬) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সাহাদত হোসেন (৩২)। ভুক্তভোগীর স্বামী জানান, রাত ৩টার দিকে আনসার সদস্যরা তাকে আলাদা রাখার পর তার স্ত্রীকে ধর্ষণ করেন।
সদর হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া জানান, রাত ৩টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ধর্ষণের অভিযোগে দুই আনসারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানিয়েছেন, ভুক্তভোগীকে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ