বেনাপোল বন্দরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ভারত থেকে আসা একটি ট্রাকে রাখা ৫৩ কার্টন, মোট ৫৯৪৩ কেজি ইলিশ মাছ আটক করেছে কাস্টমস। তথ্য পাওয়া মাত্র ৪৯ ব্যাটালিয়ন বিজিবি এবং বেনাপোল কাস্টমসের সদস্যরা অভিযান চালান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাছের চালানটি মিথ্যা ঘোষণার মাধ্যমে বৈধ পথে আমদানি করা দেখানো হচ্ছিল। জান্নাত এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান এই আমদানি চালাচ্ছিল, রফতানিকারক ছিল আরজে এন্টারন্যাশনাল। তবে শুল্কফাঁকির মাধ্যমে বেনাপোল বন্দর থেকে চালান পাচারের চেষ্টা করেছিল সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক এন্টারন্যাশনাল, যিনি দীর্ঘদিন ধরে আলোচিত ব্যবসায়ী শান্তের সঙ্গে যুক্ত।
বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ইলিশ উদ্ধার করা হয়েছে। আটক করা মাছগুলো অবিলম্বে অকশান কার্যক্রমে পাঠানো হবে।
বন্দর সূত্রে জানা গেছে, এক শ্রেণির ব্যবসায়ীর শুল্কফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১০১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। ধরা পড়লেও কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীর লাইসেন্স কৌশলে রক্ষা করা হয়, যা পুনরায় অবৈধ ব্যবসায় প্রবেশের সুযোগ করে দেয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ