বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা অভিযোগ তুলছেন, তারা দোষারোপের রাজনীতিতে লিপ্ত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে আছেন। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবেন। যারা আমার দিকে আঙুল তুলছেন, তারা মূলত দোষারোপের রাজনীতি করছেন। আমি এই এলাকায় কী করব, তা আমার কাজের মাধ্যমেই প্রমাণ হবে।’
পোস্টাল ব্যালট নিয়ে সম্ভাব্য কারসাজির বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।’
এদিকে, জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বেগম জিয়া ও বিএনপি সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় এলে প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।’
অন্যদিকে, বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ