যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের তেল বিক্রির চুক্তি চূড়ান্ত করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও তেল বিক্রির সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতভিত্তির দেশ ভেনেজুয়েলার সম্পদ ব্যবহার করতে চায়। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলা ওপেকে থাকা ভালো, যদিও তা যুক্তরাষ্ট্রের জন্য কতটা উপকারী হবে, নিশ্চিত নন।
ভেনেজুয়েলা দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেল উৎপাদনে সংকটের মধ্যে রয়েছে। দেশটি ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুত রয়েছে।
গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে তেলভাণ্ডারের নিয়ন্ত্রণ নিয়েছে। ট্রাম্পের নির্দেশে এখন থেকে যুক্তরাষ্ট্র দেশটির তেল সম্পদ ব্যবস্থাপনায় সরাসরি নিয়ন্ত্রণ রাখবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ