জামালপুরে শহর ও সদর উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত ও ত্যাগী নেতারা আজ (রবিবার) শহরের সরকারি ফিসারি সংলগ্ন রেল ক্রসিং এলাকায় আগুন জ্বালিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন মোঃ হাদিউল ইসলাম রাব্বি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল; মোঃ সৈকত সালমান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহর ছাত্রদল; মোঃ পপেল মাহমুদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল; নাজমুস সাকিব তনময়, সাবেক সহ-সাধারণ সম্পাদক, শহর শাখা; মোঃ আহম্মদ বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড পৌর শাখা; ও মোঃ সামিদুল ইসলাম, ৩ নং লক্ষ্মীরচর ইউনিয়ন শাখা।
বক্তারা দাবি করেন, নব ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় তারা শহরে বৃহত্তর আন্দোলন চালাবেন বলে হুঁশিয়ারি দেন।
অবরোধ চলাকালীন জেলা, শহর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার অন্যান্য পদবঞ্চিত নেতারা উপস্থিত ছিলেন। পরে জামালপুর সদর থানা অফিসার্স ইনচার্জের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ