বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
ভারত সরকারের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা পিটিআই মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে ভারতের হাইকমিশন, সহকারী হাইকমিশন ও সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ অন্যান্য মিশন পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে এবং কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ