সুনামগঞ্জের ছয় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়।
বুধবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে আটক চারজনের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ২২ রাইফেল, ৪টি পাইপগান, ১টি স্টেনগান এবং ৮০টি দেশীয় সাউন্ড বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬ রাউন্ড বিদেশি কার্তুজ, ১ রাউন্ড শটগান কার্তুজসহ বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
অস্ত্রের সঙ্গে ১ হাজার ৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১ কেজি গাঁজা ও ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় সচেষ্ট। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ