ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যেকোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে যে কোনো স্থানে, যে কোনো শত্রুর বিরুদ্ধে শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সম্প্রতি নেভাতিম বিমান ঘাঁটি পরিদর্শনকালে সেনাপ্রধান এ মন্তব্য করেন। উল্লেখ্য, এই ঘাঁটিতেই ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানগুলো মোতায়েন রয়েছে। চলতি সপ্তাহে আইএএফ-এর বহরে নতুন করে তিনটি এফ-৩৫ যুক্ত হওয়ায় বর্তমানে ইসরায়েলের হাতে এ ধরনের যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে।
পাইলটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইয়াল জামির বিমান বাহিনীকে ইসরায়েলের কৌশলগত শক্তির মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত দুই বছরে বিভিন্ন সংঘাতে সম্মুখভাগে থেকে বিমান বাহিনী যে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছে, তা বিশ্বে বিরল। বিশেষ করে গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে যেকোনো আকস্মিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে আইডিএফ।
এর আগে হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তর পরিদর্শনের সময়ও সেনাপ্রধান জানান, বহুমুখী হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে বেসামরিক জানমাল সুরক্ষায় প্রয়োজন হলে সর্বাধুনিক সক্ষমতা ব্যবহারে তারা এক মুহূর্তও পিছপা হবে না বলেও জানান তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ