মুন্সীগঞ্জের-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিলের সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরপর দিঘিরপাড় বাজারের গরুর হাট এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহারের কারণে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়; পথচারী ও ব্যবসায়ীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং দোকানপাট বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ফেরদৌস ছৈয়ালকে (৪৫) স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে, বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ