ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁইয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নিজ উপজেলা দাগনভুঁইয়ার মাতুভুঁইয়া বাজার, বটতলা বাজার, পোদ্দার পুকুর, পূর্ব মোমারিজপুর, উত্তর আলীপুর গ্রাম, দক্ষিণ নেয়াজপুর ও হীরাপুর এবং বেকের বাজারে
গনসংযোগকালে কালে বলেন, কে হিন্দু কে মুসলমান তার ভোদাভেদ না দেখে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আরও বলেন
আমার একটি প্রতিদ্বন্দ্বী দল উনারা বলে বেড়াচ্ছেন যে, "যদি এই মার্কা ভোট দেন - ওই মার্কা ভোট দেন" তাহলে আপনেরা বেহেশত যাবেন, কিন্তু আমি মসুলমান হিসেবে বিশ্বাস করি বেহেশত-দোজখ এর একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন ।
তিনি জনগণ কে বিভ্রান্ত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন
জনসংযোগ কালে দাগনভুঁইয়া উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজোয়ার আউয়াল, ফেনী- আসনের আবদুল আউয়াল মিন্টুর মিডিয়া সেলের সমন্বয়ক দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক ছলিম উল্লাহ মেজবাহ সহ বিএনপির নেতা-কর্মী বৃন্দ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ