ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নেই জানিয়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমার কোনো প্রতিশ্রুতি নেই। জনগণের যখন যা প্রয়োজন হবে, তখন তা করব।”
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে তরুণদের জন্য আয়োজনকৃত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস আরও বলেন, “মাদক এখন সারা দেশের একটি বড় সমস্যা। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণ-অভ্যুত্থানকে আলাদাভাবে মূল্যায়ন করে তিনি বলেন, “উভয় অর্জনই দেশের জন্য গৌরবের।”
তিনি ব্যক্তিগতভাবে জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে মানুষের সেবায় সমস্ত মনোনিবেশ করার প্রত্যাশা প্রকাশ করে বলেন, “আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, নেওয়ার কিছু নেই; দেওয়ার আছে সব।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ