চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে স্ট্রাইকিং ফোর্সের নিয়মিত টহল সোমবার (২৬ জানুয়ারি) জোরদার করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১৫টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র এবং নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করেছে ফোর্সটি।
স্থানীয় নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এডভোকেট মোঃ কামরুল জানান, স্ট্রাইকিং ফোর্সের নিয়মিত মহড়া নির্বাচনী শৃঙ্খলার জন্য জনমনে স্বস্তির পরিবেশ তৈরি করছে।

সীমান্তবর্তী এই এলাকায় আগে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদের প্রবেশ ঘটত। তবে এবছর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর থেকে বিজিবি বাড়তি নজরদারি চালাচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ রাখা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং নিয়মিত টহল চালানোর মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। নির্বাচনের প্রস্তুতিমূলক হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং যৌথবাহিনীর মহড়াও অনুষ্ঠিত হয়েছে।
স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ মোঃ তৌফিক আজিজ, অফিসার ইনচার্জ (ওসি) শিবগঞ্জ মোঃ হুমায়ুন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দুই সহকারী কমিশনার। এছাড়া সঙ্গীয় ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ক্যাম্প কমান্ডার, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ