বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক কারণে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, আদালত মানবিক বিবেচনায় এই জামিন দিয়েছেন।
জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় তিনি মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখতে পেয়েছিলেন। তবে প্যারোল না পাওয়ায় মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে এসে কারাগারের গেটে মাত্র পাঁচ মিনিট সময় দিতে হয়েছে।
কারাগারের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কারাগারে পৌঁছায়। পরে পরিবারের ছয়জনকে গেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। উপস্থিত স্বজন ও সাংবাদিকরা দেখতে পান, মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ বিদায় অনুষ্ঠান শেষ করা হয়।
সাদ্দামকে গ্রেফতার করা হয়েছিল গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর। এর আগে ২৪ জানুয়ারি তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও নয় মাস বয়সী সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, স্বর্ণালী বিষণ্নতায় সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।
সাদ্দামের প্যারোল না দেয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ