মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাইক্রোবাসের চালক মোনাখালী গ্রামের ইজারুল হকের ছেলে সোহেল রানা, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সব যানবাহন চেক করছিলেন। এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) তল্লাশি করে গাড়ির ভেতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ