লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি ছোট পিকআপভ্যানসহ তিনজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন রামগতি উপজেলার বাসিন্দা মাদক ব্যবসায়ী আপন ও করিম এবং পিকআপচালক মাছুম, যিনি গাজীপুর জেলার বাসিন্দা।
র্যাব জানায়, একটি পিকআপভ্যানে করে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ