ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে হামলার জন্য দায়ী করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হামলার পর নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে আমার ওপর হামলা চালিয়েছেন। তার বাহিনী দেশের মানুষের সামনে তার আসল চেহারা উন্মোচন করেছে।” তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
নাসীরুদ্দীন আরও বলেন, “এই হামলার বিচার জনগণ ভোটের মাধ্যমে দেবেন। ঢাকা-৮ আসনের ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রায় জানাবেন।”
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কলেজে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন। প্রচারণার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ জানান, হামলাকারীরা মূলত মির্জা আব্বাসের অনুসারী, যারা শিক্ষার্থীরূপে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, একপক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে, আর নাসীরুদ্দীনের সমর্থকরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন।
এই ঘটনায় পুরো কলেজে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ