রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মান্নান মল্লিকের ছেলে এবং যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। আত্মহত্যার আগে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে তিনি তার বড় মেয়ের মোবাইলে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন, “আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।” এরপর মেয়ের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
নিহতের শ্যালক (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মানসিক চাপে ভুগছিলেন।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ