শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর ৩০০ নেতাকর্মীর সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রতি সমর্থন জানান।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে আনিছুর রহমান বাচ্চু মাদবর এ ঘোষণা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত এবং টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৈঠকে উপস্থিত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শরীয়তপুরে আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই এক পরিবার হিসেবে কাজ চালিয়ে যাব।”
এদিকে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, “আমাদের অনেকে বুঝিয়েছেন, আওয়ামী লীগ করলেও আমাদের স্থানীয়ভাবে বিএনপিকে সহযোগিতা করা উচিত। সেই কারণে আমরা সমর্থন ঘোষণা করেছি।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ