ইরান বুধবার (২৮ জানুয়ারি) হামিদরেজা সাবেত ইসমাইলিপুর নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিচার বিভাগের সংযুক্ত সংবাদমাধ্যম ‘মিজান’-এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, হামিদরেজা ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হন। তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হন। অভিযোগ রয়েছে, গোপন নথি ও তথ্য শত্রু রাষ্ট্রের হাতে হস্তান্তর করেছিলেন। সর্বোচ্চ আদালতের রায় বহাল রাখার পর এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।
রয়টার্স জানাচ্ছে, গত বছর থেকে ইরানের বিরুদ্ধে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে জুন মাসে সরাসরি সংঘর্ষের পর এই প্রবণতা আরও তীব্র হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ