বগুড়ায় শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে তা দেশের জন্যও বিপজ্জনক হবে। তিনি বলেন, “আসন্ন দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। গণভোটই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।”
সমাবেশে সজীব আরও উল্লেখ করেন, স্থানীয় সরকারে দায়িত্বকালে তিনি বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করেছেন। এছাড়া বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ১১ দলীয় জোট সরকার গঠন করলে এবং নূর মোহাম্মাদ এমপি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য আরও অনেক উন্নয়নমূলক কাজ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হক সরকার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় নেতারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ