আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রেখেছেন আপিল বিভাগ। তার করা নিয়মিত লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মুন্সীর মনোনয়ন অবৈধ ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান। এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তকে ‘বাংলাদেশের জনগণের বিজয়’ হিসেবে উল্লেখ করেন।
স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, “বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের লড়াইয়ে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।”
এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ আপত্তি জানালে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মুন্সীর মনোনয়ন বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে মুন্সী হাইকোর্টে রিট আবেদন করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়। পরে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন, যা আজ খারিজ করে দেওয়া হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ