নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, ধানের শীষে ভোট দিলে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরাও সমান সুযোগ-সুবিধা পাবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আসনের সদর এলাকার নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নারীদের সঙ্গে এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য রাখেন।
মো. ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বী হলেও সবাই অপরাধী নয়। যারা অন্যায় কাজে জড়িত ছিলেন না, তারা বিএনপির ফ্যামিলি-কার্ড, কৃষি কার্ড এবং চাকরি সহ সকল সুবিধা পাবেন।”
তিনি নারীদের উদ্দেশে বলেন, “তারেক রহমানের ঘোষণা অনুযায়ী নারীদের ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। কারও কাছে যদি টাকা চাইলে ফেসবুকে লাইভ করে সবাইকে জানিয়ে দিবেন।”
ফখরুল ইসলাম আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে চাকরির জন্য টাকা দিতে হবে না। রাস্তাঘাট, পুল ও কালভার্টসহ এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। অন্যায় করলে কেউ পার পাবে না; সন্ত্রাস ও চাঁদাবাজদের জন্য জেলখানাই হবে।”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “যারা পরকালের ভয়ের কথা বলে ভোট প্রার্থনা করে, তারা মানুষের উন্নয়ন ও নিরাপত্তার কথাই বলেন না। বেহেশতের টিকেট কাউকে দেওয়া হয়নি; যার নিজের আমল ভালো, তার বেহেশতও ঠিক হবে।”
অনুষ্ঠানে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান এ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান হেলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ সৌখিন, সদর বিএনপির সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ