কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বঙ্গসংবাদ পত্রিকার পরিচয়পত্র (আইডি কার্ড) অবৈধভাবে প্রিন্ট ও বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, বঙ্গসংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের অজান্তে ও অনুমতি ছাড়া সম্প্রতি বিভিন্ন ব্যক্তির কাছে পত্রিকাটির পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে নতুন করে আইডি কার্ড প্রিন্ট করার উদ্দেশ্যে ঢাকার একটি প্রিন্টিং দোকানে গেলে বিস্ময়কর তথ্য উঠে আসে।
প্রিন্টিং দোকানের সূত্র জানায়, (এই ব্যক্তির নাম্বার টি প্রকাশ করা হচ্ছে না) নম্বর মোবাইল ব্যবহারকারী আশরাফ নামের এক ব্যক্তি ফকিরাপুল এলাকার কার্ড প্রিন্টার দোকান থেকে বঙ্গসংবাদ পত্রিকার আইডি কার্ড প্রিন্ট করিয়েছেন। তবে এ বিষয়ে তার মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ব্যবস্থাপনা সম্পাদকের অভিযোগ, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে পত্রিকাটির সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি ধারণা করছেন, এ ঘটনার সঙ্গে আরও ব্যক্তি জড়িত থাকতে পারে।
এ বিষয়ে পল্টন থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া অভিযোগে অবৈধভাবে আইডি কার্ড প্রিন্ট ও বিতরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, কারা কারা এই কার্ড ব্যবহার করছে তাদের তালিকা বের করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন বঙ্গসংবাদ পত্রিকা কর্তৃপক্ষ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ