ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত ব্যক্তির নামেও ভোট পড়েছে।
বুধবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, “আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা অন্যায় করলে জনগণের আদালতে দাঁড়াতে হবে। ১১ দলীয় জোট যে বাংলাদেশ গড়ে তুলতে চায়, তা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “৫০০ বা ১ হাজার টাকার বিনিময়ে একদিন ভালো থাকা আর পাঁচ বছর দেশের মালিক হওয়া—কোনটি বেছে নেবেন, সে সিদ্ধান্ত আপনাদের। আগামীর বাংলাদেশ গড়তে ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দিতে যেতে হবে। একই সঙ্গে সজাগ থাকতে হবে, যেন কেউ নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমির হোসেন এবং জুলাই শহীদ তানজীদ মাহমুদের বাবা সফিকুল ইসলাম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ