ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস ইজাবস। বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এবং ব্যালট পেপার বিতরণ সংক্রান্ত তথ্য তারা ইইউ পর্যবেক্ষককে জানিয়েছে।
ইসি সচিব জানান, বর্তমানে ১১৬ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে, বাকিগুলো ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়া, আদালতের নির্দেশে কিছু প্রার্থিতা ফিরে পাওয়ার কারণে কয়েকটি কেন্দ্রের ব্যালট পুনঃমুদ্রণ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে অপতথ্য চ্যালেঞ্জ সম্পর্কে আমরা পর্যবেক্ষকদের জানিয়েছি এবং মেটার সহযোগিতাও আশা করছি।
ইইউ পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, তারা এখানে পরামর্শ দিতে আসেননি, মূলত পর্যবেক্ষণ করতে এসেছেন। তিনি নির্বাচনের মাঠে “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। ইজাবস জানান, দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে পর্যবেক্ষক পাঠানো হয়েছে এবং নির্বাচনের ৩০০ আসনে পর্যবেক্ষণ চলবে।
এ নির্বাচনে ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ