কুষ্টিয়ায় বিদ্যুৎ আলী (২৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া জেলা কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁদ্দু আলীর ছেলে।
জেল সুপার জানান, মাদক মামলায় প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। ভোররাতে কারাগারের বাথরুমে তিনি গামছা ব্যবহার করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই কারাবন্দির মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ