মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় ‘স্পাইডার লিফট’ ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নিজেই ক্রেনটির চালক ছিলেন।
কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তিনি রাস্তার পাশে একটি বিলবোর্ডে কাজ করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ক্রেনটি ফুটপাতে আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে ক্রেনটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ওই বাংলাদেশি শ্রমিক।
দুর্ঘটনার সময় ক্রেনটির আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর ভেতরে থাকা কেউ আহত হননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। পরীক্ষা শেষে তিনি শ্রমিকটিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ