মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মোল্লাকান্দিতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে মুন্সিকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে সংঘর্ষটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মল্লিকের সমর্থকরা দুপুর ১২টার দিকে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। আহত মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে, অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় সেই বিরোধ আবার মাথাচাড়া দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত মোতায়েন করেছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দৌড়াদৌড়ির দৃশ্য দেখা গেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ