রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে। র্যাবের ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা চালানো বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।
রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ