দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে দেশটির সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস (AH-1S) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্য নিহত হন। দেশটির সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় দুই ক্রু সদস্যকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে।
সামরিক সূত্র জানায়, ওই সময় হেলিকপ্টারটি ইঞ্জিন বন্ধ না রেখে জরুরি অবতরণের একটি প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিচ্ছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ