যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে অভিযানের সময় কোনো অস্ত্র কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, অবৈধ অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেটের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। একই সঙ্গে কারা এসব অস্ত্র মজুত করেছিল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ