সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আঞ্জুর মিয়া (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঞ্জুর মিয়া একই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। তবে বিয়েকে কেন্দ্র করে কনের নিকট আত্মীয় আনহার মিয়ার লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে তাদের বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি।
এ ঘটনায় গতকাল উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ আঞ্জুর মিয়া কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আনহার মিয়ার লোকজনের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ