নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের একটি আয়াত সম্বলিত পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পোস্টে নাসীরুদ্দিন পাটওয়ারী লিখেছেন, ‘হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
ওই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বিতা বেশ আলোচনায় আসে। ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ