জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের মাধ্যমে। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি নিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে। বিকেল ৪টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি কার্যক্রম।
শপথ গ্রহণে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত, পাকিস্তান, চীনসহ মোট ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শপথগ্রহণে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের জন্য ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সরকার গঠনের আগে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত, নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে পারবে এমন মন্ত্রিসভার প্রতি তারা আশা রাখছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ