ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন উদ্যোগ হলে দল তা স্বাগত জানাবে।
সোমবার গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে পরিচালিত হয়। দেশে এমন কিছু হলে বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করবে।”
দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেছেন, দেশের স্বার্থে সংসদে বিরোধী দলও গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করবে।
এর আগে রোববার জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। বিষয়টি রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
বিশ্ব রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার একটি ধারণা। এতে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধীদল থেকে একজন ‘ছায়া মন্ত্রী’ মনোনয়ন করা হয়। এই মন্ত্রীরা সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা এবং প্রয়োজনে বিকল্প নীতি প্রস্তাব করার কাজ করে। এছাড়া, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ ও নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ