জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাদের ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এই সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এনসিপি সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজ সেই বিশ্বাস পূর্ণ হলো। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই এই মহতি কাজে অংশগ্রহণের জন্য। এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিকভাবে গড়ে তোলার প্রতিটি পদক্ষেপে কাজে আসে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো। জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও আমরা এর বাস্তবায়নের জন্য সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছি।”
এনসিপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন এবং জহিরুল ইসলাম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ