মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবনির্বাচিত এমপি এম এম নাসির উদ্দিন শপথ গ্রহণ করেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) উপস্থিত ছিলেন।
সংবিধান সংশোধন ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে আগে অনিশ্চয়তা ছিল, তবে পরে আলোচনা শেষে জামায়াত ও এনসিপি সিদ্ধান্ত নেন শপথ গ্রহণের। জামায়াত সকাল ১২টার দিকে শপথ নেন, এরপর দুপুর ১টার কিছু পর এনসিপি এমপি শপথ গ্রহণ করেন।
এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপি এমপি হিসেবে শপথ গ্রহণ করেছে। শপথগ্রহণের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৬৮টি আসনে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় বসছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ