সংসদ সদস্যদের শপথগ্রহণের পরই মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ পাঠানো শুরু করেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও নেত্রীদের ডাক দেওয়া শুরু হয়।
এ পর্যন্ত মন্ত্রিসভায় আমন্ত্রণ পেয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এর পাশাপাশি টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা-২ আসনের নিতাই রায় চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সুমন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিজয়ী জোনায়েদ সাকি।
মন্ত্রিপরিষদ বিভাগের এই আমন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে এবং শীঘ্রই আরও কর্মকর্তার নাম ঘোষণা করা হতে পারে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ